
আজ উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৯:১৮

সংগৃহীত প্রতীকী ছবি
রাজধানীর ধানমন্ডির কলাবাগানের কাঠালবাগ এলাকায় ১০ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে দগ্ধ হন তিনজন। স্থানীয়ভাবে তাদের হাসপাতালে পাঠানো হয়।
সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাসঙ্গিক: