
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি
দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা, জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর ভেতর গার্মেন্টসের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সংকট চলছে। সরকার উপলব্ধি করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এসব শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, ২২টি জেলায় হানাহানি হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে আজকের এই পরিণতি।’
উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনের টানা কর্মসূচি পালনের কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণকে নিয়েই আমরা ফ্যাসিবাদকে প্রতিহত করবো। সহিংসতা নয়, নিয়মতান্ত্রিকভাবেই আমরা তাদের রুখে দিবো। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না।’
জামায়াতের ঘোষিত কর্মসূচি
প্রাসঙ্গিক:
মহান বিজয় দিবস ঘিরে আয়োজন