
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২২:৪১

বাঁ থেকে: হামলায় নিহত শাহিনুর মোল্যা ও সোহেল রানা। ছবি সময় সংবাদ
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাসাসের উপজেলার সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর মোল্যা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে সোহেল রানা ও শাহিন মোল্যা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাসঙ্গিক: