
সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১:২৬

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে দুই তরুণের।
কক্সবাজারের মহেশখালীতে সড়কে হঠাৎ সামনে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করেছেনে।
নিহতরা হলেন: মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। আহত আব্দুল কাইয়ুম একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ও ফুফাতো ভাই। এর মধ্যে ইকবাল সৌদি আরব প্রবাসী। বিগত কয়েক আগে তিনি দেশে আসেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইকবাল তার দুই ভাইকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের দিকে যাচ্ছিলেন। পথে রাজঘাট এলাকার কিছুটা আগে চলন্ত মোটরসাইকেলটির সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের চাচাতো ভাই মো. রিদুয়ান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাকিবুল হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবালকে মৃত ঘোষণা করেন।
রিদুয়ান আরও জানান, আহত শাহীনকে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর আহত আব্দুল কায়ুম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাসঙ্গিক:

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ একজনের সুরতহাল প্রতিবেদন করলেও আরেকজনের মরদেহ চকরিয়া উপজেলা হাসপাতালে রয়েছে। যেহেতু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা পরিবারের পক্ষ ময়নাতদন্ত করতে চাচ্ছে না। লিখিত আবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে একই পরিবারের স্বজন ও সম্পর্কে ভাই দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে উত্তর নলবিলার আকবর হাজীপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। ইকবাল ও শাহীনের মৃত্যুতে তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা শোকে ভেঙে পড়েছেন।