
সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:১৯

১১ দলীয় জোটের বৈঠক। সংগৃহীত ছবি
স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। ঠাকুরগাঁও উপনির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ জানিয়ে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত না হলে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জোটটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীতে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষনেতাদের বৈঠক পরবর্তী ব্রিফিং এমনটা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
এ সময় আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল হবে বলে আশা প্রকাশ করেন তারা।
পাশাপাশি, যেকোনো ধরনের অপতৎপরতা দেখা দিলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।