
টিনএজ সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৩৭

প্রতিবছর ২৭ অক্টোবর পালিত হয় ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে। ছবি: সংগৃহীত
কর্মক্ষেত্রে খিটখিটে মেজাজের সহকর্মীর মুখোমুখি হতে হয় কমবেশি সবাইকেই। কেউ সামান্য বিষয়েই বিরক্ত হন, কেউ আবার সকাল থেকেই থাকেন গম্ভীর। কাজের চাপ, ব্যক্তিগত দুশ্চিন্তা কিংবা
ঘুমের অভাব—বিভিন্ন কারণে এমন আচরণ দেখা দিতে পারে। মজার বিষয় হলো, এমন সহকর্মীদের ঘিরেও রয়েছে একটি বিশেষ দিবস। প্রতিবছর ২৭ অক্টোবর পালিত হয় ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবসটি উপলক্ষে কর্মক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও ইতিবাচক সম্পর্কের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে।
তবে এই দিবসের মূল বার্তা কাউকে খিটখিটে মেজাজের জন্য উপহাস করা নয়; বরং সহকর্মীদের আচরণের পেছনের কারণ বোঝা এবং কর্মপরিবেশকে আরও সুন্দর করে তোলা।
ইংরেজি ‘ক্র্যাঙ্কি’ শব্দের অর্থ খিটখিটে মেজাজের বা সহজেই বিরক্ত হয়ে পড়েন এমন। অন্যদিকে, ‘কো-ওয়ার্কার্স’ অর্থ সহকর্মীরা। অর্থাৎ, কর্মক্ষেত্রে সহজেই বিরক্ত হন বা রুক্ষ আচরণ করেন—এমন সহকর্মীদের ঘিরেই দিবসটির ধারণা।
এটি একটি অনানুষ্ঠানিক ও মজার দিবস। এর মাধ্যমে মনে করিয়ে দেওয়া হয়, সবার মেজাজ সব সময় এক রকম থাকে না। কোনো দিন কাজের চাপ বেশি থাকতে পারে, কোনো দিন ব্যক্তিগত সমস্যায় মন খারাপ থাকতে পারে। তাই সহকর্মীর আচরণে বিরক্ত হওয়ার আগে তাঁর পরিস্থিতি বোঝার চেষ্টা করা জরুরি।
ক্র্যাঙ্কি কো-ওয়ার্কার্স ডে বিভিন্ন ব্যতিক্রমী দিবসের তালিকায় পরিচিত একটি উপলক্ষ। দিবসটির সঙ্গে যুক্তরাষ্ট্রের টমাস ও রুথ রয় দম্পতির নাম বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। তাদের ওয়েবসাইট ‘ওয়েলক্যাট হলিডেজ’-এর মাধ্যমে নানা ব্যতিক্রমী ও মজার দিবসের ধারণা পরিচিতি পেয়েছে।