
স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২:৪১

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মিছিলে হামলার অভিযোগ দলটির কেন্দ্রীয় নেতাদের।
তারা জানান, সোমবার রাত ১০টায় দলের এক নেতার জেলমুক্তিতে রাজধানীর পুরানা পল্টনের সড়কে মিছিল স্লোগান দিচ্ছিলেন দলের নেতাকর্মীরা। এ সময় জয় সমাজতন্ত্র স্লোগানকে জয় বাংলা স্লোগান ভেবে তাদের উপর হামলা চালায় কিছু মানুষ।
এতে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আশ্রয় নেন নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিবির দুই সদস্য পুলিশি হেফাজতে আছে বলে জানান নেতারা। তবে হামলাকারীদের পরিচয় নিয়ে তারা নিশ্চিত হতে পারেননি।
হামলাকারীদের কয়েকজন নিজেদেরকে সরকার দলের লোক বলে দাবি করেছে। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, ‘আমাদের দলের কেউ সেখানে নেই। থাকলেও বহিস্কৃত।’