
স্মিথকে ছাড়াই সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়া
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৫:২৯

মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামের বেহাল দশা। ছবি: সময় সংবাদ
পর্যাপ্ত লোকবল ও বাজেট সংকটের অভাবে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়াম। ভেঙ্গে পড়ছে গ্যালারি ও অবকাঠামো, অনুশীলনের অনুপযোগী হয়ে পড়ছে মাঠ। পশ্চিম দিকে হেলে পড়ায় চরম ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে মূল প্যাভিলিয়ন (ক্রীড়া ভবন) ভবন। দুই দশক আগে নির্মিত এ স্টেডিয়ামের উন্নয়নে শিগগিরই কাজ শুরুর আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে মৌলভীবাজার শহরতলির রঘুনন্দনপুর এলাকায় নির্মাণ করা হয় এম সাইফুর রহমান স্টেডিয়াম। তবে দীর্ঘদিন সংষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল এ স্টেডিয়ামের গ্যালারি ও অন্যান্য অবকাঠামো।
গ্যালারির বিভিন্ন স্থানের প্লাস্টার খসে বেড়িয়ে পড়েছে রড। উত্তর-পূর্ব অংশে মাটি ধসে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। ভেঙ্গে পড়েছে সীমানাপ্রাচীর ও প্রবেশপথের বিভিন্ন অংশ। এতে অরক্ষিত হয়ে পড়েছে মাঠ। সেখানে অবাধে বিচরণ করছে গবাদিপশু। শুধু তাইনা—চুরি হয়ে গেছে গ্যালারিতে প্রবেশের প্রায় ১৪টি লোহার ক্যাচিগেট। চুরি গেছে ইনডোরের থাই গ্লাস, এমনকি মাঠের ঘাস কাটার মেশিনটিও। মাঠজুড়ে ময়লা-আবর্জনা। নষ্ট হচ্ছে খেলাধূলার পরিবেশ, ব্যাহত হচ্ছে অনুশীলন। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে প্যাভিলিয়ান ও শৌচাগার।
মূল প্যাভিলিয়ন ভবনটির পশ্চিম দিক, নিচ থেকে দেবে যাওয়ায় পুরো ভবনটি হেলে পড়েছে, তৈরি হয়েছে ঝুঁকি। সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদকসেবীদের আনাগোনারও অভিযোগ রয়েছে। বিশাল এ স্টেডিয়ামের দেখভালের জন্যে প্রয়োজন অন্তত ১০ জন লোকবল। অথচ বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র দু'জন অস্থায়ী কর্মচারি।
প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ব্যাহত হচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণ। সরেজমিনে স্টেডিয়ামে গেলে কথা হয় একাধিক খেলোয়ারদের সাথে সময় সংবাদের। ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক তানিম আহমেদ, জাহেদ আহমেদ চৌধুরী, শিপনসহ অনেকেই ক্ষোভের সঙ্গে জানালেন, যে উদ্দেশ্যে এ স্টেডিয়াম স্থাপন করা হয়েছিলো, তা আজ আর বাস্তবায়িত হয়নি।
তারা এক বাক্যে জানালেন, চরম অবহেলা আর অযত্নে স্টেডিয়ামটি একরকম ভঙ্গদশা। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত সংশ্লিষ্টরা জানালেন, সীমিত বাজেটে সমস্যায় জর্জরিত এ স্টেডিয়াম পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।
অন্যদিকে, স্টেডিয়ামটির প্রয়োজনীয় সংষ্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অপরদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সময় সংবাদকে জানান, এম সাইফুর রহমান স্টেডিয়ামসহ শিগগিরই দেশের সবকটি স্টেডিয়ামের উন্নয়নে কাজ করা হবে। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এম সাইফুর রহমান স্টেডিয়ামটি ২০০৫ সালের এপ্রিলে উদ্বোধন করেন প্রয়াত এম সাইফুর রহমান। দুই দশক পেরিয়ে গেলেও প্রয়োজনীয় সংষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে স্টেডিয়ামটি এখন নিজেই উন্নয়নের অপেক্ষায়।