
রাজনৈতিক শূন্যতা পূরণে লংমার্চের মতো অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে ১১ দলীয় জোট: রিজভী

১১ দলের লংমার্চে পথসভায় কথা বলছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
এনসিপির কোনো শীর্ষ নেতার অংশগ্রহণ ছাড়াই ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে কুষ্টিয়ামুখী লংমার্চ পারি দিয়েছে খুলনা। পথে পথে দেখা গেছে নারী-শিশুসহ নেতাকর্মীর উপস্থিতি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনার বাবরি মসজিদ চত্বরের পথসভায় লাখো জনতার জনসভায়।
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে, গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি।
এর আগে, দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা প্রহরায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া গোলচত্বরে পথসভায় জামায়াত আমির বলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য।
লংমার্চ শুরুর আগে সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী জনসভায় সমবেত হন জোটের নেতাকর্মীরা। এসময় দাবি আদায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন শীর্ষ নেতারা।
জনসভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেয়া চলবে না। গণভোটের রায় না মানায় এক অনিবার্য বিপ্লব অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি তার।
একইসঙ্গে, জনস্বার্থে বিরোধীদলের দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান জোট নেতারা।