
একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত পাবনার ৬ শিশু-কিশোর

জনসভায় বক্তব্য রাখছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি: সময় সংবাদ
দীর্ঘ ১৬ বছর পর পুনরায় দ্রুত সময়ের মধ্যে জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশন চালু হবে বলে জানিয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের জামালগঞ্জ জিটিসি মোড়ে জামালগঞ্জ রেলওয়ে স্টেশন পুনরায় চালু এবং স্টেশনটির ক্লোজিং ডাউন প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত জনসভায় এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই মিনিস্ট্রিতে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে, স্টেশনটির রেলের স্লিপার নষ্ট হয়ে গেছে এবং রেলস্টেশনটির প্ল্যাটফর্ম নিচু সেটি উঁচু করার চেষ্টা করবে। পাশাপাশি জামালগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি সম্ভব না হলেও রাজশাহী বা খুলনাগামী যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলোর যাত্রা বিরতির জন্য চেষ্টা করা হবে। তাছাড়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলো যদি সব স্টেশনেই থামে, তাহলে আর সেই ট্রেনগুলো আন্তঃনগর ট্রেন থাকে না।’
সভায় বিশেষ অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা প্রমুখ।
স্থানীয় এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জামালগঞ্জ রেলওয়ে স্টেশনটি বন্ধ থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্টেশনটি পুনরায় চালু হলে এলাকার মানুষের যাতায়াত সুবিধা বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো।