
আইজিপি ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৪:৩১

নয়াপল্টনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সময় সংবাদ
পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে কেউ দেশ অস্থির করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সামনে রেখে দলের যৌথ সভা শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।
এ সময় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ৭ নভেম্বর সরকারি ছুটি থাকবে। সেদিন সকালে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালি করবে বিএনপি। পাশাপাশি সারা দেশেই বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরাজিত শক্তির সঙ্গে কেউ আঁতাত করে ফায়দা নিতে চাইলে অরাজকতা তৈরি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।
৭ নভেম্বরের চেতনা জুলাইতে অভ্যুত্থানেও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।