
যে ৪ কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০:২২

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে দেখতে যান শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেয়া
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিরাই জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা না নিয়ে প্রশাসন আইনের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে দেখতে যান শফিকুর রহমান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি নেতা বলেন, ধারণা করা হচ্ছে, বিমানবন্দরে প্রতিবাদের কারণেই তার ছেলের ওপর হামলা করার সূত্রতা থাকতে পারে। প্রবাসীদের সাথে নিষ্ঠুর আচরণের কারণেই বিমানবন্দরে প্রতিবাদ জানিয়েছেন আখতারুজ্জামান বলেও জানান তিনি।
এসময় শফিকুর রহমান বলেন, পুলিশ একদিকে ভয়ে মামলা নিচ্ছে না, অন্যদিকে মানুষ মারছে। দেশে মাদকের সয়লাব চলছে বলেও অভিযোগ করেন তিনি।
আখতারুজ্জামানের মতো মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া পড়ানোর মধ্যে দিয়ে চরম ধৃষ্টতা দেখানো হয়েছে বলেও জানান বিরোধী দলীয় নেতা। এসময় হামলাকারীদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেয়ার জেরে শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়।