
‘হেয়ার এশিয়া’র বিচারকের আসনে কাজী কামরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০:৪৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের ৭ ব্যান্ডদল ৭ ঘণ্টা মঞ্চ মাতাবে। ছবি বিজ্ঞপ্তি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘কনসার্ট ফর সলিডারিটি’ নামের এই আয়োজনে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ৭টি ব্যান্ডদল।
৭ নভেম্বর (শনিবার) মানিক মিয়া অ্যাভিনিউতে হবে এ কনসার্ট।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে নগরবাউল জেমসের পরিবেশনা। এছাড়া মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স মঞ্চ মাতাবে। সাতটি ব্যান্ড দল ৭ ঘণ্টাব্যাপী সংগীত পরিবেশনা করবে।
জানা গেছে, বিকেল সাড়ে ৩টায় কনসার্টের প্রবেশপথ খুলে দেয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।
কনসার্টের ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আর আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।