
দেশে এলে ফিটফাট হয়ে আসতে হবে, এত সহজ নয়: প্রতিমন্ত্রী টুকু
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮

বিএনপির লোগো। সংগৃহীত ছবি
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
এর আগে সম্প্রতি বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
গত রোববার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।