
জামায়াত আমিরের ‘রহস্যময়’ ফেসবুক পোস্টের কারণ কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২০:১৩

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর নিন্দা জানিয়ে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে চায় একটি চক্র; এমন কাজ তারাই করে থাকতে পারে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উত্তরা-৭ নম্বর সেক্টরে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হামলার পেছনে কারা আছে, তা খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান জাপা মহাসচিব।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি একটি বৈধ নিবন্ধিত রাজনৈতিক দল। রাজনীতি করা তাদের রাজনৈতিক অধিকার। কোনো গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দলের উপর এভাবে হামলা হতে পারে না।