
বুধবার কী আছে ১২ রাশির ভাগ্যে, জেনে নিন রাশিফলে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৩:২৩

এক সময় জিমে সবচেয়ে শক্তিশালী পুরুষকে ‘মগিং’ বুঝানো হতো, তবে বর্তমানে এটি ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। ফাইল ছবি
‘মগিং’ শব্দকে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচন করা হয়েছে। শব্দটিকে চলতি বছরের সেরা শব্দ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত ও অত্যন্ত নির্ভরযোগ্য ইংরেজি ভাষার অভিধান কলিন্স ডিকশনারি।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলিন্স জানায়, ‘রিজ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় শব্দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বর্ষসেরা শব্দের খেতাব জিতেছে ‘মগিং’।
বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এ প্রসঙ্গে কলিন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফট বলেন-
কলিন্সের অভিধানবিদেরা প্রতিবছর ২৭ বিলিয়ন শব্দের ব্যবহার পর্যবেক্ষণ করেন। শুধু কোনো শব্দ কতবার ব্যবহৃত হচ্ছে, তা-ই নয়; শব্দটি কীভাবে এবং কোন প্রেক্ষাপটে ব্যবহৃত হচ্ছে, সেটিও বিশ্লেষণ করেন। আর সবদিক বিশ্লেষণ করেই সেরার খেতাব জিতেছে ‘মগিং’ শব্দ।
জানা যায়, জেন-জি ও জেন-আলফা প্রজন্মের মধ্যে মজার ছলে ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট স্ল্যাংটি। সময়ের সাথে সাথে এ শব্দের যেমন অর্থ ও প্রয়োগের পরিবর্তন হয়েছে তেমনি এর ব্যবহারও বেড়েছে। বর্ষসেরা এ শব্দটির অর্থ কী জানেন?
‘মগিং’ শব্দের অর্থ, উৎপত্তি ও প্রয়োগ
• মূল অর্থ: কাউকে বা কোনো কিছুকে সৌন্দর্য, স্টাইল, ব্যক্তিত্ব কিংবা দারুণ কোনো পারফরম্যান্সে পেছনে ফেলে দেয়া বা ছাপিয়ে যাওয়া। সহজ কথায়, কারও চেয়ে বেশি নজর কাড়া বা কাউকে ম্লান করে দেয়া।
• উৎপত্তি: কলিন্সের ব্লগ অনুযায়ী, শুরুতে বডিবিল্ডিং সংস্কৃতিতে শব্দটি বিশেষ্য হিসেবে ব্যবহৃত হতো। জিমে সবচেয়ে শক্তিশালী ও শারীরিকভাবে প্রভাবশালী পুরুষকে বোঝাতে এটি বলা হতো। পরে শব্দটি ক্রিয়াপদে রূপ নেয় এবং নানা অর্থে ব্যবহার হতে শুরু করে।
২০১৪ সালের দিকে শব্দটির শিকড় অনলাইনে পাওয়া যায়। শব্দটি 'Alpha Male of Group' বা AMOG থেকে এসেছে বলে ধারণা করা হয়।
• প্রয়োগ/ ব্যবহারের ধরন: জেন-জি (Gen Z) এবং জেন-আলফা (Gen Alpha) প্রজন্মের মধ্যে এটি বর্তমানে বেশ জনপ্রিয় একটি ভাষা বা স্ল্যাং। বর্তমানে শব্দটি রসিকতা বা কৌতুকের ছলে ব্যবহৃত হচ্ছে। ২০২৬ সালে শব্দটির ব্যবহার প্রায় ২১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কলিন্সের অভিধানবিদেরা।
• উদাহরণ: ধরুন, স্কুল-অফিস বা কোনো অনুষ্ঠানে আপনি একটি এক্সক্লুসিভ কাপ কেক এনে আপনার পরিচিতদের চমকে দিতে চাইলেন। কিন্তু ঞটনাস্থলে উপস্থিত হয়ে আপনি দেখলেন, আপনার পরিচিতরা আপনার চেয়ে অসাধারণ কেক নিয়ে হাজির। সে ক্ষেত্রে বলা যায়, আপনি ‘মগড’ হয়েছেন। অর্থাৎ আপনার আয়োজনটি বন্ধুর আয়োজনের কাছে ম্লান হয়ে গেছে।
‘মগড’এর মতো শব্দ বাংলা ভাষায় খুঁজতে চাইলে কিন্তু আপনি এমন অনেক শব্দ পেয়ে যাবেন। বাংলা ভাষায় ‘মগড’এর সমার্থক শব্দ হিসেবে আপনি বলতে পারেন ‘মগা’, ‘মদন’, ‘নদু’ আরও কত কি! তাহলে কি বুঝলেন, সহজ ভাষায় ‘মগড’ বা ‘মগিং’ হলো আপনি না বুঝে জনসম্মুখে ‘বোকা বনে’ যাওয়া আর কি!