
কিশমিশ ভেজানো পানিকে কেন ‘সুপার ড্রিংক’ বলা হয়?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৩:৩৩

প্রতিবছর ১৬ অক্টোবর পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। ফাইল ছবি
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস। কৃষি উদ্ভাবন, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিকর খাবারে সকলের প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে সারা দেশে আজ পালিত হচ্ছে দিবসটি।
এ বছর দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘ইনোভেইট টুডে, নারিশ টুমরো’। যার বাংলা অর্থ আজকের উদ্ভাবন, আগামীর পুষ্টি।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন,
বিশ্বব্যাপী প্রায় ২৭০ কোটি মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। তাই খাদ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে তথ্য-উপাত্ত, প্রযুক্তি এবং উদ্ভাবনের ব্যবহারের পাশাপাশি পুষ্টিকর খাবারকে আরও সহজলভ্য করতে বৃহত্তর বিনিয়োগ ও সহযোগিতার প্রয়োজন।
এদিকে দিবসটি উপলক্ষে কৃষি মন্ত্রণালয়, এফএও এবং অন্যান্য অংশীজনের সহযোগিতায় রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে খাদ্য উৎপাদন ও পুষ্টির উন্নয়নে উদ্ভাবন, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কেননা বাংলাদেশের খাদ্যপ্রাপ্তির ক্ষেত্রে চলমান চাপে আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ চরম খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এফএও। তাই এর সমাধান খুঁজতে সেমিনারে সরকারি কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী, কৃষক প্রতিনিধি এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
খাদ্য সংকটে আশার বাণী প্রকাশ করে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, প্রথাগত জ্ঞানের সঙ্গে উদ্ভাবনী সমাধানের সমন্বয় ঘটিয়ে পরিবেশ রক্ষা করার পাশাপাশি পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা সম্ভব।
বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় ১৯৪৫ সালের ১৬ অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে হাঙ্গেরির প্রস্তাব অনুযায়ী বিশ্ব খাদ্য দিবস পালনের সিদ্ধান্ত হলে ১৯৮১ সাল থেকে প্রতি বছর এটি পালিত হয়ে আসছে।
বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনা করে বিশ্বব্যাপী ক্ষুধা দূর করা, খাবারে পুষ্টির মান উন্নয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলাই দিবসটি পালনের মূল লক্ষ্য।