
সন্ধ্যার পর আনারস খেলে কী ঘটে শরীরে?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০:৭

বেশি ভাত বা মিষ্টি জাতীয় খাবার খেলে ওজন বাড়ে, যা উচ্চ রক্তচাপকে আরও বাড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
হাইপ্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাস খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতে খাবারে কিছু খাবার এড়িয়ে চললে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। নিচে এমন ৩টি খাবারের বিষয়ে দেখে নিন-
১. অতিরিক্ত লবণযুক্ত খাবার: লবণ রক্তচাপ বাড়ানোর অন্যতম প্রধান কারণ।
যেমন— আচার, চিপস, ভাজা বাদাম, প্রক্রিয়াজাত খাবার। এগুলো শরীরে সোডিয়াম বাড়িয়ে দেয়, ফলে চাপ দ্রুত বেড়ে যায়।
২. ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার: যেমন— ফ্রাইড চিকেন, পুরি, পরোটা, গরুর চর্বিযুক্ত মাংস।
এসব খাবারে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা রক্তনালী সংকুচিত করে এবং চাপ বাড়ায়।
৩. অতিরিক্ত ভাত বা কার্বোহাইড্রেট: রাতে অনেক বেশি ভাত বা মিষ্টি জাতীয় খাবার খেলে ওজন বাড়ে, যা উচ্চ রক্তচাপকে আরও বাড়িয়ে দেয়। তাই পরিমিত খাবার খাওয়া জরুরি।
কী খাবেন?
১. লবণ কম দিয়ে রান্না করা সবজি
২. সালাদ (শসা, টমেটো, গাজর)
৩. ডাল ও লীন প্রোটিন (মাছ/মুরগি)
৪. ব্রাউন রাইস বা অল্প ভাত