
প্রস্তুত জাহাজ, তবু অনিশ্চিত সেন্টমার্টিন যাত্রা
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০:৪৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মোংলা-বাগেরহাটের রাস্তা সংস্কারের কাজ চলছে। ছবি: সময় সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফরকে কেন্দ্র করে মোংলা-বাগেরহাট ও খুলনা অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় এসেছে অভূতপূর্ব পরিবর্তন। দীর্ঘদিন ধরে অবহেলিত, মারাত্মক খানাখন্দে ভরা ও ঝুঁকি পূর্ণ সড়কগুলো তড়িঘড়ি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে।
প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর যাতায়াত এবং সার্বিক নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়ক ও সংলগ্ন এলাকার প্রায় ৭০ কিলোমিটার সড়ক জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বড় বড় গর্ত ভরাট, পিচ ঢালাই এবং মসৃণকরণের পেছনে কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। এছাড়াও সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ড্রেন পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।
মোংলা সফরে প্রধানমন্ত্রী ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের নতুন দুটি কনটেইনার জেটি ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বাংলাদেশ সরকার ও চীনের যৌথ অর্থায়নে নির্মিত হতে যাওয়া এই প্রকল্প চালু হলে মোংলা বন্দরের পণ্য খালাস ও বাণিজ্য বৃদ্ধিতে নতুন গতির সঞ্চার হবে।
স্থানীয়রা জানায়, রাতারাতি ৭০ কিলোমিটার সড়ক সংস্কার দেখে স্বস্তি প্রকাশ করেছেন গাড়ি চালক ও স্থানীয় যাত্রী-চলাচলকারীরা। তবে এর পাশাপাশি অনেকেই বলছেন, শুধু ভিভিআইপি সফরের সময় জরুরি সংস্কার না করে, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে সবসময় যেন এই সড়কগুলোর টেকসই মান বজায় রাখা হয়। তা হলেই দেশের ও এলাকার সঠিক উন্নয়ন সাধিত হবে।
মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে খুলনার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।