
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২০:৪৬

ভারতের প্রধান বিরোধীদল দল কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধী। ছবি: পিটিআই
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন দেশটির প্রধান বিরোধীদল দল কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে নিজের ফোন হাতে তুলে ধরে রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সব প্রমাণ এই ফোনেই রয়েছে’। সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে মোদির সঙ্গে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ পুনর্ব্যক্ত করেন তিনি।
রাহুল গান্ধী বলেন, ‘প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।’ তবে ফোনে আড়িপাতার অভিযোগের পক্ষে ওই প্রশ্নোত্তর পর্বে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ পর্বে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল গান্ধী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি প্রকাশ্য বিতর্কের দাবি জানান তিনি।
এর আগেও রাহুল গান্ধী অভিযোগ করেছেন, নজরদারি অ্যাপস পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তার এবং আরও অনেক রাজনীতিকের ফোনে আড়িপাতা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে এসব ফোনে নজরদারি চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
২০২৩ সালে রাহুল গান্ধী বলেন, ‘আমার ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিকের ফোনেই পেগাসাস রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকতে। কারণ আমরা এসব রেকর্ড করছি।’ তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে মোদি সরকার।
বক্তব্যে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত সরাসরি বিতর্ক হলেই কে বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং কে দেশবিরোধী, সেই প্রশ্নের চূড়ান্ত মীমাংসা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কাছে ‘প্রমাণ’ রয়েছে বলেও দাবি করেন তিনি।
গত ১২ দিনে এ নিয়ে সপ্তমবারের মতো প্রকাশ্যে প্রধানমন্ত্রী মোদিকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি প্রভাব ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন তিনি।
তবে বিজেপি নেতারা বারবার রাহুল গান্ধীর এ চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ বিতর্ক এড়িয়ে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা।
এর আগে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য সংসদ থাকা সত্ত্বেও কেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে আলোচনার স্থান নির্ধারণ করতে বলছেন।
প্রাসঙ্গিক: