
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভাঙতে পারে প্রচারণা ব্যয়ের রেকর্ড, শীর্ষ দাতা কারা?
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৭:৫০

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। ছবি: রয়টার্স
নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিউজিল্যান্ডের এক নাগরিক। খবর রয়টার্সের।
প্রতিবেদন মতে, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। নেপালের সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দুর্ঘটনায় আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।
হেলিকপ্টার দুটি পরিচালনা করছিল বেসরকারি প্রতিষ্ঠান ফিশটেইল এয়ার ও ডাইনেস্টি এয়ার। ফিশটেইল এয়ার এক বিবৃতিতে জানায়, তাদের হেলিকপ্টারটি এভারেস্ট অঞ্চল থেকে উদ্ধার করা কয়েকজন যাত্রীকে নিয়ে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।
প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারটিতে থাকা ভারতীয় ও নিউজিল্যান্ডের নাগরিক দুজনই পর্যটক ছিলেন। অন্যদিকে ডাইনেস্টি এয়ারের এক কর্মকর্তা জানান, তাদের হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিলেন না। সেটিতে শুধু মালামাল পরিবহন করা হচ্ছিল।
নেপালে বর্তমানে পর্বতারোহণ ও ট্রেকিংয়ের ব্যস্ত মৌসুম চলছে। এ সময় এভারেস্ট অঞ্চলে পর্যটক, পর্বতারোহী ও ট্রেকারদের যাতায়াতে নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করা হয়। এর মধ্যেই এ দুর্ঘটনা ঘটল।