
ইউক্রেনে ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৭:১৫

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) প্রথমে ভারমন্ট অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা) প্রথমে ভারমন্ট অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র খুলেছে। নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, ইন্ডিয়ানা, মেইন, নিউইয়র্ক ও কেন্টাকিতে সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি এবং উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন প্রণয়নসংক্রান্ত পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়টিও ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ।
বর্তমানে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি আসন রয়েছে। অন্যদিকে ডেমোক্র্যাট ও তাদের সঙ্গে জোটবদ্ধ স্বতন্ত্র সিনেটরদের আসনসংখ্যা ৪৭টি। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে ডেমোক্র্যাটদের আরও চারটি আসন বাড়াতে হবে।
এবারের নির্বাচনে প্রায় ২১ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ইতোমধ্যে প্রায় ৫ কোটি ৮০ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। সরাসরি আগাম ভোট এবং ডাকযোগে ব্যালট পাঠানোর মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা থেকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা) বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র বন্ধ হতে শুরু করবে। এরপর প্রথম ফলাফল আসতে বলে আশা করা হচ্ছে। তবে সব আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক দিন সময় লাগতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা ও দ্য গার্ডিয়ান