
‘ফ্রান্সের ভবিষ্যৎ প্রজন্মের কথা শুনুন’, বিক্ষোভ নিয়ে ম্যাক্রোঁকে আরাঘচির খোঁচা
ব্রেকিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৩:২৭

একটি অ্যাপাচি হেলিকপ্টার। ছবি: রয়টার্স
সৌদি আরবের নাজরান প্রদেশে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার হুতিদের দাবি উড়িয়ে দিয়েছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট।
রোববার (১৮ অক্টোবর) জোটের মুখপাত্র আল মালিকি টারম্যাকে থাকা অ্যাপাচি হেলিকপ্টারের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটি শিগগিরই যুদ্ধেক্ষেত্রে নামছে। এর চেহারাটা ভালো করে মনে রাখুন, যাতে ভুলে না যাও।’
এর আগে মালিকি বলেছেন, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে এএইচ-৬ মডেলের নজরদারি হেলিকপ্টারটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় বিধ্বস্ত হয়। এটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের হেলিকপ্টার ছিল। এই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই কর্মকর্তা শহীদ হয়েছেন।’
এদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি-ইয়েমেন সীমান্তে হুতিদের অবস্থান লক্ষ্য করে শত্রুতামূলক অভিযান চালানোর সময় হুতি বাহিনী ওই হেলিকপ্টার ভূপাতিত করেছে। গত মাসে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল হুতিরা।
গেল এক সপ্তাহে সৌদি আরবে একের পর এক হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দফায় দফায় হামলায় কেঁপে ওঠে সৌদির বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। রিয়াদে এসব অভিযান ইরান ও হুতিদের একটি সুচিন্তিত কৌশলের প্রতিফলন বলে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, হরমুজ প্রণালি থেকে শুরু করে লোহিত সাগরের বাব আল-মান্দেব পর্যন্ত বিস্তৃত এই সংঘাতময় অঞ্চলে সৌদি আরবকে একটি চাপের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করছে ইরান সমর্থিত হুতিরা।