
যুক্তরাষ্ট্রে সব উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৮:২৯

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় ও আধাসরকারি সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়েছে।
আধাসরকারি বার্তাসংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, ইরানের কোস্তাক অঞ্চলের সিরিক উপকূলে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। ইরনা ভূপাতিত ড্রোনটির একটি ছবিও প্রকাশ করেছে, যেখানে এটিকে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখা গেছে।
এ বিষয়ে ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, 'ইরানের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে আমরা এক মুহূর্তের জন্যও দ্বিধা করব না।'
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিরিক অঞ্চলে ইরানের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। এর পাল্টা জবাব হিসেবে ইরান বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। উল্লেখ্য, এই রাডার ব্যবস্থার মাধ্যমে যেকোনো হামলার আগাম সতর্কতা পাওয়া যেত।
বাহরাইনে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটন যদি নতুন করে কোনো আগ্রাসন চালায়, তবে অত্যন্ত বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক হামলার মাধ্যমে এর জবাব দেওয়া হবে।
তিনি আরও বলেন, 'আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বারবার যে পরাজয়ের শিকার হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। অন্যথায় তাদের আরও বড় ধরনের শিক্ষা দেওয়া হবে।'
সূত্র: আল জাজিরা
প্রাসঙ্গিক: