
চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইলস, বেতন আলোচনা সাপেক্ষে
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৪:৪১

পেট্রোবাংলার প্রধান কার্যালয়। কারওয়ান বাজার, ঢাকা। ছবি: সংগৃহীত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন কোম্পানিসমূহে ১৯টি পদে ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবদেন করতে হবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা।
আবেদন শেষ: ১৭ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা।
আবেদন পদ্ধতি: অনলাইনে।
চাকরির ধরন: অস্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: যে কোনো স্থান।
প্রার্থীর বয়স: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
ছবি ও স্বাক্ষর: আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।