
ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু: গোলান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১২:৫৭

আইআরজিসির রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে, এমন পরিস্থিতির কথা বিবেচনা রেখেই কাজ করছে ইরানের সশস্ত্র বাহিনী।
রোববার (১ নভেম্বর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সকে তিনি বলেন, ‘শত্রুপক্ষ যেকোনো পরিস্থিতির মোকাবিলায় সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানকে কোনোভাবেই অপ্রস্তুত অবস্থায় ধরা যাবে না এবং তারা প্রয়োজন অনুযায়ী যথাযথ জবাব দেবে।
জাভানি বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা শুধু আত্মরক্ষামূলকই নয়, প্রয়োজনে আগাম বা আক্রমণাত্মক অভিযানের মাধ্যমে শত্রুর মোকাবিলা করতে সক্ষম।
তিনি উল্লেখ করেন, ইরান মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রুপক্ষ আকাশপথে বা সীমান্ত পেরিয়ে প্রবেশের চেষ্টা করলে, সেই এলাকা তাদের জন্য একটি ‘মৃত্যুপুরী’তে পরিণত হবে।
এদিকে ওয়াশিংটনের সঙ্গে সংলাপের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বলছে তেহরান। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো চিঠি পর্যালোচনা চলছে। সংলাপের দরজা খোলার উদ্যোগ ইতিবাচক হলেও, এই মুহূর্তে বৈঠকের প্রয়োজন দেখছে না ইরান। তবে সব পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আরাঘচি বলেন, ‘আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। আমাদের অস্ত্রভাণ্ডার আধুনিক করা হয়েছে, দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা হয়েছে এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। আমাদের বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।’
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো হামলার জবাবে নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আলী আবদুল্লাহি। তিনি বলেন, হামলার ইঙ্গিত পেলেই জবাবের সময় ও ধরন ঠিক করা হবে।
সূত্র: আল জাজিরা