
‘রেজিম চেঞ্জ’ চেয়েছিলেন ট্রাম্প, ওয়াশিংটনেই তা ঘটিয়ে দিলো ইরান!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১১:৩২

ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিক রুওয়া রোমান। ছবি: সংগৃহীত
প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য সিনেটে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিক রুওয়া রোমান। অঙ্গরাজ্যটির ৭ নম্বর সিনেট ডিস্ট্রিক্টের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করে এ ইতিহাস গড়েছেন তিনি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, রোমান পেয়েছেন প্রায় ৬৬ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী আয়াজ পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। এর মধ্য দিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে জায়গা করে নিলেন রোমান।
২০২২ সালে জর্জিয়ার রাজনীতিতে যাত্রা শুরু করেন রোমান। ওই বছর অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের ৯৭ নম্বর আসনে নির্বাচিত হয়ে প্রথম মুসলিম নারী এবং প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া অঙ্গরাজ্যের আইনসভায় প্রবেশ করেন তিনি।
২০২৪ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর ২০২৬ সালে অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।
জর্ডানের আম্মানে জন্ম নেওয়া রোমানের উঠে আসা ফিলিস্তিনি শরণার্থী এক পরিবার থেকে। আট বছর বয়সে পরিবারের সঙ্গে জর্জিয়ায় পাড়ি জমান তিনি। তার ফিলিস্তিনি পরিচয় রাজনৈতিক অবস্থান ও জনপরিসরে অধিকার আদায়ের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০২৪ সালের আগস্টে শিকাগোয় অনুষ্ঠিত ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বক্তব্য দেওয়ার উদ্যোগের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন রোমান। গাজা যুদ্ধ, যুদ্ধবিরতির আহ্বান এবং ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের দাবির বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য ন্যাশনাল আনকমিটেড মুভমেন্ট তাকে মনোনীত করেছিল।
তবে কনভেনশনের আয়োজকেরা তাকে প্রতিনিধিদের সামনে বক্তব্য দেওয়ার অনুমতি দেননি। এ ঘটনায় আন্দোলনটির সদস্য ও সমর্থকদের মধ্যে সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে প্রকাশ্যে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন রোমান। একই সঙ্গে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করেছেন তিনি।
ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার পক্ষেও কথা বলেছেন রোমান। পাশাপাশি ফিলিস্তিনি পরিচয়ের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক রয়েছে, এমন প্রচলিত ধারণার বিরোধিতা করেছেন তিনি।
২০২৫ সালের সেপ্টেম্বরে, ২০২৬ সালের নির্বাচনে জর্জিয়ার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন রোমান। তবে পরে গভর্নর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে মনোযোগ দেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের রান-অফ নির্বাচনে ৬০ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন তিনি। এরপর সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী আয়াজ শেখকে পরাজিত করেন।
রোমানের এই বিজয় জর্জিয়ায় ফিলিস্তিনি-আমেরিকানদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর আগে ২০২২ সালে অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে নির্বাচিত হয়েও ইতিহাস গড়েছিলেন তিনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর