
প্রথম ফিলিস্তিনি-আমেরিকান হিসেবে জর্জিয়া স্টেট সিনেটে রুওয়া রোমানের ইতিহাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১১:২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। ছবি: রয়টার্স
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করতে মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
বৃহস্পতিবারের (৫ নভেম্বর) ওই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি চিঠিও পুতিনের কাছে পৌঁছে দেন রেজায়ি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি’র বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বৈঠক শেষে রেজায়ি বলেন, আলোচনায় মূলত আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে রাশিয়ার সমর্থনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, ‘পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে।’
রেজায়ি জানান, আলোচনায় জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনাও উঠে এসেছে। এর মধ্যে রাশিয়া থেকে ইরান পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়টিও রয়েছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই বলেন, খামেনি চেয়েছিলেন যত দ্রুত সম্ভব তিনি যেন পুতিনের কাছে বার্তাটি পৌঁছে দেন। প্রায় এক মাস আগেই মস্কো সফরের পরিকল্পনা করা হয়েছিল। তবে ‘অঞ্চলের সামরিক পরিস্থিতি নিয়ে প্রতিদিনের আলোচনার’ কারণে সফরটি পিছিয়ে যায়।
তবে খামেনির চিঠিতে কী বার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি রেজায়ি।
এর আগে বুধবার এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের ‘সামান্যতম প্রবণতাও’ থাকা উচিত নয়। একই সঙ্গে তিনি ইরানকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান, যাতে দেশটি ‘পূর্ণাঙ্গ প্রতিরোধ সক্ষমতার পর্যায়ে’ পৌঁছাতে পারে।