
পুতিনের কাছে খামেনির বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১০:১২

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানিয়েছেন, অঙ্গরাজ্যেটির ৫০০ জনের বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা কমিয়ে প্যারোলের (শর্তসাপেক্ষ মুক্তি) সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। তবে এসব মামলার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট।
এক প্রকাশ্য চিঠিতে নিউসম বলেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত হত্যাকাণ্ড ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, তা আমাদের বিচারব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে এবং আমাদের প্রত্যেককে ক্ষতিগ্রস্ত করে।’
আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষে গভর্নরের পদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন নিউসম। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টিও বিবেচনা করছেন। ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা দীর্ঘদিন ধরেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছেন। ২০১৯ সালে তিনি ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করেছিলেন।
নিউসম বলেন, সরকার ন্যায়সংগতভাবে কী করতে পারে, তার সীমাবদ্ধতা উপলব্ধি করার পরই তিনি সর্বশেষ এই পদক্ষেপ নিয়েছেন।
গভর্নরের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ জন বন্দির সাজা কমানোর উদ্যোগ নিয়েছেন নিউসম। তাদের মধ্যে ৫২৯ জন পুরুষ এবং ১৯ জন নারী।
অঙ্গরাজ্যের সংবিধান অনুযায়ী, একাধিকবার অপরাধে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তিকে ক্ষমা বা দণ্ড মওকুফ করতে হলে ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের অনুমোদন প্রয়োজন। ফলে এই ৫৪৮ জনের মধ্যে ৩৮২ জনের সাজা কমানোর ক্ষেত্রে আদালতের অনুমোদন লাগবে। নিউসমের কার্যালয়ের হিসাবে, এটি মোট বন্দির প্রায় ৭০ শতাংশ।
ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) মতে, নিউসমের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণক্ষমা বা দণ্ড মওকুফের ঘটনা। সবগুলো আবেদন অনুমোদিত হলে দেশটির মোট মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র: এপি