
মধ্যপ্রাচ্যে সব সংঘাত ও অস্থিতিশীলতার পেছনে ইরান দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পেন্টাগনে যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথ | ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে দিলেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে অভিশংসন প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়।
এর ফলে, পিট হেগসেথের অভিশংসন চেয়ে বুধবারের (১১ নভেম্বর) নির্ধারিত ভোটাভুটি কার্যত আটকে গেল।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন পরবর্তী কংগ্রেসের প্রথম অধিবেশনেই পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছিলেন তারই দল রিপাবলিকান পার্টির সদস্য টমাস ম্যাসি। টমাস ম্যাসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত।
যদিও, নিজের বিরুদ্ধে আনা ৮ অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছিলেন পিট হেগসেথ। একইসঙ্গে, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতি অবিচল আস্থা স্পষ্ট করেছিলেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একইসুরে কথা বলে হেগসেথের পাশেই দাঁড়িয়েছিলেন।
প্রাসঙ্গিক: