
তৃতীয় টার্মিনাল: জাপানের শর্তে উদ্বিগ্ন নয় সরকার, বললেন বিমানমন্ত্রী
বাংলাদেশ
প্রতিবেদক, চুয়াডাঙ্গা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৯:৩৩

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ নভেম্বর) ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে পার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পাই স্থানীয়রা। মরদেহটির পাশে একটি ব্লু রঙের মোটরসাইকেল দুমড়ে মুচড়ে পড়ে ছিল। রাতের কোন এক সময়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে সন্তোষপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন। তারপর আর বাড়ি ফিরেনি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর পার্কের কাছে দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যায় সে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।