
ইরানের অস্ত্র পরিবহন ঠেকাতে টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৩:৩০

শুক্রবারের (৬ নভেম্বর) এ আয়োজন গাজার উপকূলে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। ছবি: সংগৃহীত
যুদ্ধের ধ্বংসস্তূপ, স্বজন হারানোর বেদনা আর ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে গাজার উপকূলে একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ দম্পতি। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সহযোগিতায় শুক্রবার (৬ নভেম্বর) গাজা সিটিতে এ গণবিয়ের আয়োজন করা হয়।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই ভিত্তিক মানবিক ত্রাণ কার্যক্রম ‘অপারেশন শিভ্যালরাস নাইট’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বর-কনের পরিবারের সদস্য ছাড়াও বিপুলসংখ্যক ফিলিস্তিনি উপস্থিত ছিলেন। ইসরাইলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও বিয়ের আনন্দে মেতে ওঠেন নবদম্পতি ও অতিথিরা। তবে উৎসবের মধ্যেও অনেকের মনে ছিল যুদ্ধের ক্ষত, স্বজন হারানোর বেদনা ও অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা।
গণবিয়েতে অংশ নেয়া সায়েদ আল নাজার নামে এক যুবক বলেন, ‘আমরা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে বসবাস করছি। আমরা নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে ফিরে যেতে চাই। বিয়ের মধ্য দিয়ে আমরা নতুন জীবন শুরু করছি।’
তাসিল আবু মাতার নামে এক নারী বলেন, অনুষ্ঠানে তার মা ও বোন উপস্থিত থাকলেও বাবা আসতে পারেননি। তিনি পশ্চিম তীরে থাকেন। তার দাদি হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। এ ছাড়া হামলায় আহত তার এক ভাইয়ের চিকিৎসা চলছে।
তাসিল বলেন, ‘আমাদের আনন্দ আসলে অসম্পূর্ণ। তবুও এই অর্জনে আমি আনন্দিত।’
যুদ্ধের ভয়াবহতা আর ব্যক্তিগত নানা শোকের মধ্যেও গাজার এসব দম্পতির নতুন জীবন শুরুর আয়োজন যেন ধ্বংসস্তূপের মধ্যে আশার আলো দেখাচ্ছে।