
‘এখন চাপ কমেছে’, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানো নিয়ে সালমান
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ২১:৪৭

অনুষ্ঠানে কথা বলছেন হামজা। ছবি: ফেসবুক থেকে
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার শিশুদের চিকিৎসাসেবার জন্য ১ লাখ ৩০ হাজার ডলারের বেশি তহবিল সংগ্রহে সহায়তা করেছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। নুজুম স্পোর্টস নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠানের উদ্যোগে লন্ডনে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানে এই তহবিল সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তহবিল সংগ্রহের অংশ হিসেবে মুসলিম ক্রীড়াবিদদের স্বাক্ষর করা জার্সি, মেডেল এবং বিভিন্ন ক্রীড়া স্মারক নিলামে তোলা হয়। নিলামের জন্য হামজা নিজের একটি বিশেষ জার্সি দান করেন। তার ওই জার্সিটি ২০২১ সালে ওয়েম্বলিতে চেলসিকে হারিয়ে লেস্টার সিটির ঐতিহাসিক এফএ কাপ জয়ের ম্যাচের।
গাজার শিশুদের জন্য এই অর্থ ব্যয় করা হবে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি মানবিক উদ্যোগের মাধ্যমে। অবরুদ্ধ গাজায় আহত শিশুদের জরুরি চিকিৎসা, শিশুস্বাস্থ্যসেবা এবং জীবন রক্ষাকারী চিকিৎসার ব্যবস্থা করাই এই উদ্যোগের লক্ষ্য।
একই অনুষ্ঠানে আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দেন হামজা। তিনি বলেন, ‘নীরবতা মূলত নিপীড়নকে শক্তিশালী করে। আমরা চুপ থাকলে নিপীড়করাই জয়ী হয়। আমি সব সময় বলি, রোল মডেল হিসেবে মানুষ আমাদের অনুসরণ করে। তাই ভালো কোনো উদ্দেশ্যে নিজেদের কণ্ঠস্বর ব্যবহার করা আমাদের দায়িত্ব।’
হামজা বলেন, ‘একজন মুসলিম এবং একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব হলো, অসহায় মানুষের কষ্ট দেখে চুপ করে না থাকা। নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা। আর সেটি হলো সচেতনতা তৈরি করা, তহবিল সংগ্রহ করা এবং শেষ পর্যন্ত গাজায় দুর্ভোগে থাকা শিশুদের পাশে দাঁড়ানো। আমার পরিবারের ঈমান (বিশ্বাস) অনেক দৃঢ়। ন্যায়বিচার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই তারা আমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন। বিষয়টি সম্পর্কে আমাকে সচেতন করেছেন, যা আমার মধ্যে গভীরভাবে গেঁথে গেছে।’