
ষড়যন্ত্র থেমে থাকবে না, তবুও এগিয়ে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২:৩

ফাইল ছবি
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ঢাকা উত্তর সিটিতে দলের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক এবং দক্ষিণ দলের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অন্যদিকে, মাওলানা মাহবুবুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির। তিনি প্রখ্যাত আলেম ও রাজনীতিবিদ মরহুম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.এর সুযোগ্য সন্তান এবং মাওলানা মামুনুল হকের বড় ভাই।
প্রার্থী ঘোষণা করে মাওলানা মামুনুল হক বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিদ্যমান সংকটগুলো সমাধানে দলের মনোনীত প্রার্থীরা যোগ্যতার পরিচয় দেবেন বলে আমরা আশাবাদী। মহানগরবাসী নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রার্থীদের সার্বিক সহযোগিতা করবেন এবং ভোটের মাধ্যমে তাদের বিজয়ী করবেন বলে আমরা প্রত্যাশা করি।
প্রেস ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং পর্যায়ক্রমে সারা দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনের আগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং ও নির্বাহী বৈঠক উভয়টি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
উভয় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী, অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা আব্দুল আজীজ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ আরও অনেকে।