
বাংলাদেশের তিন খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানি
অর্থ-বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৮:৫০

ফাইল ছবি
আওয়ামী লীগের ছত্রছায়ায় এস আলম মাফিয়া গ্রুপে পরিণত হয়েছিল। ইসলামী ব্যাংকসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান দখল এবং নামে-বেনামে প্রায় সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারও করেছে এ গোষ্ঠী। অর্থ লুটের এই মহোৎসবে রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়। যার মাশুল ব্যাংকসহ দেশের পুরো আর্থিক খাতকে গুণতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আর্থিক খাত বিশ্লেষকরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, দেশের ব্যাংক খাতে এক আতঙ্কের নাম চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রণ নেয়ার মধ্যদিয়ে শুরু হয় এ খাতে এস আলম গ্রুপের একচ্ছত্র আধিপত্য বিস্তারের নতুন অধ্যায়।
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আর আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে একে একে নিয়ন্ত্রণ নেয় গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়নসহ ৭টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান। এরপর নিয়ম নীতির তোয়াক্কা না করে নামে-বেনামে ইচ্ছে মতো বের করে নেয় সাধারণ গ্রাহকের আমানতের অর্থ। এমন চিত্র তুলে ধরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন। সেখানে বলা হয়, প্রায় সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারও করেছে ‘এস গ্রুপ’ ছদ্মনামের একটি শিল্পগোষ্ঠী। এখানে এস গ্রুপই এস আলম গ্রুপ বলে নিশ্চিতে করেছে সংশ্লিষ্ট সূত্র।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নথি থেকে জানা যায়, এস আলম গ্রুপ এক লাখ ৭৮ হাজার কোটি টাকা বের করে নিয়েছে মাত্র চার ব্যাংক থেকে। ৩৫ হাজার কোটি টাকা লুটপাটের দালিলিক প্রমাণও মিলেছে। এরইমধ্যে ২৭টি মামলাও করেছে সংস্থাটি।
আর্থিক খাত বিশ্লেষক ও বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব বলেন, এস আলম গ্রুপের আগ্রাসনে ভেঙে পড়া ব্যাংকের মাশুল গুণতে হচ্ছে পুরো আর্থিক খাতকে।
আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে অর্থপাচার ও আত্মসাৎ করার সুযোগ দিয়ে পঙ্গু করা হয়েছে ব্যাংকখাতকে। বর্তমানে তাই বিনিয়োগ করতে খুঁড়িয়ে চলতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের।
প্রাসঙ্গিক:
এস আলমসহ মদদ পুষ্ট অর্থায়নে ঊর্ধ্বমুখী খেলাপি ঋণের কারণে এখনও ঘুরে দাঁড়াতে পারেনি বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, যার জের আগামীতে টানতে হবে বলে মনে করেন বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
তিনি বলেন, প্রাইভেট সেক্টরে ঋণ দেয়ার ঝুঁকি অনেক বেশি। অর্থনীতিতে মন্দা, এইসব মিলিয়েই কিন্তু প্রাইভেট সেক্টরের গ্রোথকে দুর্বল করে রেখেছে। ব্যাংকিং সিস্টেমে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গেছে। সেটা যদি না বাড়ত তাহলে সেই ঋণটাই আগামীতে সারকুলেট করত।
ব্যাংক লুট করে হুন্ডি আর আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে এস আলমের অর্থপাচারের ঘটনা দেশের ব্যাংক খাতের পদ্ধতিগত ব্যর্থতার চরম দৃষ্টান্ত বলেও মনে করেন বিশ্লেষকরা।