
বাংলাদেশের তিন খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানি
অর্থ-বাণিজ্য
মাহমুদ শামসুল আরেফিন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬

‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: সময় সংবাদ
মজুরি নিয়ে দরকষাকষির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় তথ্য-উপাত্তের ভিত্তিতে পোশাক শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে বলে তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সিপিডির পক্ষ থেকে বলা হয়, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই বেতন কাঠামো নির্ধারণের কাজ শুরু করেছে মজুরি বোর্ড। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে দেশের আর্থসামাজিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিবেচনায় নেয়া জরুরি।
সিপিডি বলছে, ২০২৩ এর ১২,৫০০ টাকা মূল্যস্ফীতি বিবেচনায় চারজনের পরিবারের জন্য ২০২৬ এ মজুরি হতে পারে ১৬,৩৫১ টাকা। দারিদ্রসীমার আলোকে মজুরি হতে পারে ১৮,৫৭৮ টাকা এবং ন্যূনতম মানবিক জীবনযাপনে ব্যয় নির্বাহ বিবেচনায় মজুরি হতে পারে ২৪,২০৪ টাকা।
১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব সিপিডির।
এর আগে শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে এরপরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।
আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোয়েন্দাদের বরাতে আন্দোলনে আওয়ামী লীগ-সমর্থিত শিল্প মালিক এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথাও জানানো হয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রাসঙ্গিক:
এদিকে, মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এক ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো চাপ ছিল না। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।
এ সময় মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।