
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরী। ফাইল ছবি
২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।
অভিযোগে বলা হয়েছে, শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার যুক্তরাজ্য থেকে দুবাইয়ে পাচার করা এবং সংশ্লিষ্ট ১৩৬ কোটি টাকা কর ও প্রায় ৩০৭ কোটি টাকা জরিমানাসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।
এর আগে রেজওয়ানুল সাঈদ নামের এক আইনজীবী এ নিয়ে দুদকে অভিযোগ করেন। কিন্তু অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট করলে আদালত দুদককে তদন্তের নির্দেশ দেন। পরে দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে আরও একটি অনুসন্ধান দুদকে চলমান রয়েছে।
প্রাসঙ্গিক: