
দেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং চালু করলো ব্র্যাক ব্যাংক
শাহ্ অলিদুর রহমান, মৌলভীবাজার
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৯:১১

ধান কাটার কাজ করছেন কৃষকরা। ছবি: সময় সংবাদ
অনুকূল আবহাওয়ায় মৌলভীবাজারে উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের আগাম আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনে খুশি কৃষকরা। আধুনিক কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে ফলনে স্বস্তি মিললেও উৎপাদন খরচ তুলে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক কৃষক।
সরেজমিনে মৌলভীবাজারের খাইঞ্জার হাওড়পাড়ে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা আমন ধানের সমারোহ। হেমন্তের বাতাসে দুলছে সোনালি ধানের শীষ। ভালো ফলনের এমন দৃশ্য দেখে আনন্দিত কৃষকরা। কেউ কাস্তে হাতে, আবার কেউ আধুনিক কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কাটা ও মাড়াই করছেন।
সরকারের বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং কৃষি বিভাগের উদ্বুদ্ধকরণে এবার মৌলভীবাজারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানায়, অনুকূল আবহাওয়ায় উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের আগাম আমনের বাম্পার ফলন হয়েছে। এ বছর প্রতি হেক্টরে আমন ধানের গড় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ দশমিক ৯৬ মেট্রিক টন।
তবে ভালো ফলন হলেও উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের কৃষক শিমুল, এস এম উমেদ আলী ও সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সঙ্গে কথা হয় সময় সংবাদের। কৃষক শিমুল জানান, এবার তিনি ৯ কিয়ার জমিতে আমন ধানের আবাদ করেছেন। অন্য বছরের তুলনায় ফলনও ভালো হয়েছে।
চাষিদের মতে, ধান চাষে সার, বীজ, শ্রমিকসহ বিভিন্ন উপকরণের খরচ আগের তুলনায় বেড়েছে। ফলে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে। কৃষক এস এম উমেদ আলী জানান, জমিতে হাইব্রিড জাতের আমনের ভালো ফলন হয়েছে। এরইমধ্যে ধান কাটা ও মাড়াই শুরু করেছি। তবে উৎপাদন খরচ তুলে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে চিন্তায় রয়েছি।
মাঠে কৃষকদের ধান কাটতে উৎসাহ দিচ্ছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. জালাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা। মো. জালাল উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হওয়া, অনুকূল আবহাওয়া ও সরকারি সহায়তার কারণে এবার জেলায় আমনের ভালো ফলন হয়েছে।
অন্যদিকে ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এ বছর মৌলভীবাজার জেলায় ৯৯ হাজার ১৫৪ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে ২ লাখ ৯০ হাজার ৫৩০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।