
কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
শাহ্ অলিদুর রহমান, মৌলভীবাজার
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯:২৭

মৌলভীবাজারে পাইকারিতে কমেছে শীতের সবজির দাম। ছবি: সময় সংবাদ
শীতের আমেজ শুরু হতেই মৌলভীবাজারের বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। পর্যাপ্ত সরবরাহের কারণে পাইকারি বাজারে কমেছে দাম। তবে পাইকারি দামের তুলনায় খুচরা বাজারে এসব সবজি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের।
রোববার (২৫ অক্টোবর) মৌলভীবাজারের বেড়িরপাড় এলাকার পাইকারি বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহের তুলনায় সবজির ধরনভেদে প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কমেছে।
আড়তদাররা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়বে। এতে দামও আরও কমে আসবে বলে আশা করছেন তারা।
পাইকারি বাজারে বর্তমানে ৫ কেজির এক পাল্লা ফুলকপি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। একই পরিমাণ শিমের দাম ৫০০ থেকে ৫৫০ টাকা। এছাড়া ৫ কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়, বেগুন ১৫০ থেকে ২০০ টাকায়, লালশাক ২০০ থেকে ২৩০ টাকায়, পেঁপে ১০০ টাকায় এবং বরবটি ১৫০ থেকে ২০০ টাকায়।
তবে ক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে একই সবজি প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তাদের।