
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
অর্থ-বাণিজ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৭

গত একবছরে নতুন করে দরিদ্র হয়েছে ২১ লাখ মানুষ-আর দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে প্রায় সোয়া ছয় কোটি, বলছে বিশ্বব্যাংক
চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ-এমন পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। তবে অর্থনৈতিক এ অগ্রগতির হিসাবের আড়ালে লুকিয়ে আছে প্রকট আয় বৈষম্যের চিত্র। জাতীয় আয়ের ৪১ শতাংশই শীর্ষ ১০ শতাংশ মানুষের হাতে। আর বিশ্বব্যাংক বলছে, গত একবছরে নতুন করে দরিদ্র হয়েছে ২১ লাখ মানুষ। আর দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে দেশের প্রায় সোয়া ছয় কোটি মানুষ। তাই মাথাপিছু জিডিপি-পূর্বাভাসের চেয়ে অর্থনীতির প্রবৃদ্ধি কমার ঝুঁকিকেই বেশি গুরুত্ব দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনার তাগিদ অর্থনীতিবিদদের।
রাজধানীর আগারগাঁওয়ে গত দুই বছর ধরে ছোট একটি হোটেল চালিয়ে দুই মেয়েকে নিয়ে সংসার চালান বিবি হালিমা নামের একনারী। তিনি তার হোটেলকে বলেন ‘গরীবের হোটেল’। যেখানে একটি ডিমের তরকারি পাওয়া যায় ৩০ টাকায়। কিন্তু সেখানেও খাদ্য তালিকায় থাকা খাবারের অংশ কাটছাট করতে হচ্ছে খেতে আসা এ রিকশাচালককে। আর এর প্রভাব পড়ছে হালিমার ব্যবসাতেও।
হালিমার ভাতের হোটেলে খেতে আসা রিকশা চালক সময় সংবাদকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০০ টাকা আয় করেছি। এরমধ্যে গ্যারেজভাড়াও দিতে হবে, আবার সংসার খরচও আছে। সব মিলিয়ে ডাল-ভাত ছাড়া এই নিম্ন খাবার ছাড়া আর কিছুই খেতে পারব না। মাছ-মাংস খেলে বেশি টাকা লাগবে তো।
হালিমা জানেন না, যে দেশে তাদের আয়ের লড়াইটা এত কঠিন, সেই দেশই মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে। আইএমএফের পূর্বাভাস ২০২৬ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার।
আইএমএফের এই পূর্বাভাস অর্থনীতির সূচকের হিসেবে ইতিবাচক শোনালেও এই গড় হিসাবের আড়ালে লুকিয়ে আছে দেশের প্রকট আয় বৈষম্যের চিত্র। একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল জমা হচ্ছে উচ্চ আয়ের মানুষের হাতে, অন্যদিকে নিত্যপণ্যের বাড়তি দামে আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাওয়া নিম্ন আয়ের মানুষের। ফলে অর্থনীতির এ অগ্রগতির সঙ্গে সাধারণ মানুষের জীবনের বাস্তবতার যেন তৈরি হচ্ছে বড় এক ব্যবধান। এ ব্যবধান আরও স্পষ্ট হয় পরিসংখ্যানের দিকে তাকালে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী-দেশের শীর্ষ ১০ শতাংশ মানুষের হাতেই রয়েছে জাতীয় আয়ের ৪১ শতাংশ। বিপরীতে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের আয় মাত্র ১ দশমিক ৩১ শতাংশ। বিশ্বব্যাংক বলছে, টানা পাঁচ বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। এরমধ্যে গত এক বছরেই নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে প্রায় ২১ লাখ মানুষ।
আইএমএফের পূর্বাভাস, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে।
অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু জিডিপির গড় হিসাবের চেয়ে প্রবৃদ্ধির এ নিম্নগতি এবং আয় বৈষম্যই এখন বড় উদ্বেগের বিষয়। তাই সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও শক্তিশালী করার তাগিদ তাদের।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. সাহাদাত হোসেন সিদ্দিকী সময় সংবাদকে বলেন, ঝুঁকির মাত্রা তৈরি হয়েছে আমাদের প্রবৃদ্ধির দিকে। এতএব প্রবৃদ্ধি যত ঝুঁকির মধ্যে পড়বে, আমদের তত ঝুঁকি বেড়ে যাবে। বর্তমান সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে, সেই হিসেবে প্রান্তিক জনগোষ্ঠী একটি লাভজনক পরিস্থিতি পেতে যাচ্ছে। কিন্তু সবাই পাচ্ছে, সেই কথাটা বলা যাচ্ছে না।
প্রবৃদ্ধির নিম্নগতি, বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতিতে যখন ভুগছে দেশ তখন বিশ্বব্যাংক জানিয়েছে, দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে দেশের প্রায় সোয়া ছয় কোটি মানুষ।
প্রাসঙ্গিক: