
বিশ্বজুড়ে তীব্র কর্মসংস্থান সংকটের আশঙ্কা বিশ্বব্যাংকের
কামরুল হাসান সবুজ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪

কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সময় সংবাদ
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের পঞ্চম দিনে একটি প্ল্যানারি অধিবেশনে অংশ নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের দেয়া প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য শিগগিরই দুই পক্ষ বৈঠকে বসবে।
অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা বাংলাদেশকে অর্থায়নের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।
ওই অধিবেশনে বিশ্বব্যাপী কর্মসংস্থান সংকটের আশঙ্কার কথা তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তিনি বলেন, আগামী ১৫ বছরে ১২০ কোটি তরুণ নতুন করে কর্মবাজারে প্রবেশ করবে। তবে কাজের সুযোগ পাবে মাত্র ৪০ কোটি মানুষ। ফলে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।