
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
অর্থ-বাণিজ্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৮

গত অক্টোবরে সৌদি দৈনিক ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে। ছবি: রয়টার্স
তেলে উৎপাদন বাড়িয়েছে বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব। ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে বিঘ্ন ঘটার পর প্রথমবারের মতো দেশটির তেল উৎপাদন বেড়ে এখন সর্বোচ্চ পর্যায়ে।
তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের মাসিক প্রতিবেদনের অনুলিপির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত অক্টোবরে সৌদি দৈনিক ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন ছিল ১০.৫৬৩ মিলিয়ন তথা ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল। সেপ্টেম্বরে দেশটির উৎপাদন ছিল ৮.৩৭২ মিলিয়ন তথা ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। অর্থাৎ এক মাসের ব্যবধানে উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে (২৬ শতাংশ) বেড়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারির পর এটাই সৌদি আরবের সর্বোচ্চ তেল উৎপাদন। ওই মাসে দেশটি ওপেককে জানিয়েছিল, তাদের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ১০.৮৮২ মিলিয়ন ব্যারেল। এরপর ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়।
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে যাওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহন ব্যাপকভাবে কমে যায়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।
তেল সংরক্ষণের সীমিত সক্ষমতা এবং বিকল্প রপ্তানি পথের অভাবে যুদ্ধের সময় উৎপাদন কমাতে বাধ্য হয় উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলো।
তবে চলতি সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান বলছে, যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হলেও ওপেকের সবচেয়ে বড় উৎপাদক ও কার্যত নেতৃত্বদানকারী দেশ সৌদি আরব তাদের তেলশিল্প সচল রাখার বিকল্প পথ খুঁজে পেয়েছে।
সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দর এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান স্থাপনাগুলো ব্যবহার করে অপরিশোধিত তেল রফতানি করতে পারে। অক্টোবরে দুটি রুটই পূর্ণ সক্ষমতায় ব্যবহার করেছে দেশটি।
বিশ্লেষণী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ওই মাসে সৌদি আরব দৈনিক ৭৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি রফতানি করেছে। যুদ্ধ শুরুর পর এটাই দেশটির সর্বোচ্চ রফতানি।
হরমুজ প্রণালি এবং লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়লেও এই রফতানি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে সৌদি আরব।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, অক্টোবরে আরব উপদ্বীপের আশপাশে জাহাজ চলাচলে অন্তত ৩৬টি হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটাই সর্বোচ্চ হামলার সংখ্যা।
এদিকে সৌদি আরবও হামলার শিকার হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দেশটির বিমান চলাচল ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় রিয়াদে অবস্থিত সৌদি আরবের বৃহত্তম বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দর, রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর এবং তেলক্ষেত্রের বিভিন্ন স্থাপনা আক্রান্ত হয়েছে।
তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, ডন
প্রাসঙ্গিক: