জিডিপিতে ভারতকে ছাড়াবে দেশদেশে গত একবছরে দরিদ্র হয়েছে ২১ লাখ মানুষ, ঝুঁকিতে প্রায় সোয়া ছয় কোটি: বিশ্বব্যাংক
চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ-এমন পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। তবে অর্থনৈতিক এ অগ্রগতির হিসাবের আড়ালে লুকিয়ে আছে প্রকট আয় বৈষম্যের চিত্র। জাতীয় আয়ের ৪১ শতাংশই শীর্ষ ১০ শতাংশ মানুষের হাতে। আর বিশ্বব্যাংক বলছে, গত একবছরে নতুন করে দরিদ্র হয়েছে ২১ লাখ মানুষ। আর দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে দেশের প্রায় সোয়া ছয় কোটি মানুষ। তাই মাথাপিছু জিডিপি-পূর্বাভাসের চেয়ে অর্থনীতির প্রবৃদ্ধি কমার ঝুঁকিকেই বেশি গুরুত্ব দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনার তাগিদ অর্থনীতিবিদদের।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৩:২৭