
কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

কারওয়া চৌথের দিন স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা (বামে) এবং স্বামী রাজ কুন্দ্রের সঙ্গে শিল্পা শেঠি (ডানে)। ফাইল ছবি
কারওয়া চৌথ উদ্যাপনে মেতেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও শিল্পা শেঠি। ধর্মীয় বিশেষ দিনটিতে উপবাস রেখে স্বামীকে নিয়ে ব্রত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ছবি প্রকাশ করেছেন তারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ মুহূর্তের একাধিক ছবি প্রকাশ করেছেন বলিউডের দুই অভিনেত্রী। দুজনেই এদিন বউয়ের সাজে সেজেছিলেন।
প্রিয়াঙ্কা তার বিশেষ মুর্হূর্তের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন,
আমি কিছু বলার আগেই সে নিজে থেকেই বাড়ি ফিরে এলো। সে জানতো, আমার কাছে এর গুরুত্ব কতটা। কারওয়া চৌথের সময় যেন সে বাড়িতে থাকতে পারে, সেভাবেই সে তার সফরের পরিকল্পনা করেছিল। আমার মানুষটির মতো আর কেউ নে। আপনাদের জীবনেও এমন ভালোবাসা আসুক। শুভ কারওয়া চৌথ।
অন্যদিকে শিল্পা শেঠি তার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন,
ভালোবাসাই পৃথিবীকে সচল রাখে তবে আমার পাশে তোমার উপস্থিতি, আমার সাথে তোমার উপবাস রাখা—এসবই আমার কাছে পুরো পৃথিবী।
কারওয়া চৌথ হলো কার্তিক মাসের প্রথম পূর্ণিমার পর কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। এদিন উত্তর ভারত, পশ্চিম ভারত এবং নেপালের বিবাহিত হিন্দু নারীরা স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুখী দাম্পত্য জীবনের কামনায় সূর্যোদয় থেকে শুরু করে চাঁদ ওঠা পর্যন্ত সম্পূর্ণ নির্জলা (জল ও খাবার ছাড়া) উপবাস থেকে ব্রত করেন। অন্যসব সাধারণ নারীদের মতো স্বামীর মঙ্গলের জন্য এ ব্রত করায় পিছিয়ে নেই যেন বলিউড সেলিব্রেটি অভিনেত্রীরাও।