
মঞ্চস্থ হলো আলোচিত নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ফাইল ছবি
ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন জাহ্নবী কাপুর। এতোদিন প্রেমজীবন নিয়ে মুখ না খুললেও এবার সে বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন নায়িকা।
‘কফি উইথ করন’ অনুষ্ঠানের নবম সিজনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেমজীবন নিয়ে খোলামেলা কথা বলেন জাহ্নবী কাপুর। এবারের পর্বে নায়িকার সাথে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
অনুষ্ঠানের সঞ্চালক পরিচালক করন জোহর জাহ্নবীকে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। জানতে চান সত্যি প্রেম করছেন কিনা তিনি?
উত্তরে কোনো রাখঢাক না করেই জাহ্নবী স্পষ্ট জানান, ‘হ্যাঁ, করছি।’
আলাপচারিতার একপর্যায়ে জাহ্নবীর কাছে বিয়ের পরিকল্পনা জানতে চান করণ। জবাবে এই অভিনেত্রী স্পষ্ট করে জানান, এখনই বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। তবে বিয়ের জন্য সম্ভাব্য সময়সীমা রয়েছে তার।
জাহ্নবী বলেন,
আপাতত আমরা দুজন বেশ ভালো আছি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। সম্পর্ক ও ক্যারিয়ার—দুটিই নিজের মতো করে এগিয়ে নিতে চাই।
জাহ্নবী ও শিখরের সম্পর্ক দীর্ঘদিনের। তারা জীবনের শুরুতেই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০১৬ সালে বিচ্ছেদ হলেও ২০২২ সালে আবার তারা একে অন্যের কাছাকাছি আসেন।