
চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, ইঞ্জিন চলে গেল ২ কিলোমিটার

মিয়ানমার থেকে বাস্তচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় শিবির
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মারধর করে মো. আয়াস (২২) নামের রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর এক সদস্যকে হত্যা করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের অপর এক আরএসও সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ।
হতাহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, দিবাগত রাত ১২ টার দিকে আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আরসা সদস্যরা হেফাজতে নিয়ে মারধর করে। মারধরের ঘটনায় আয়াস ঘটনাস্থলেই নিহত হয়। ছৈয়দ মোহাম্মদ গুরুতর আহত হয়। পরবর্তীতে আহত ছৈয়দকে ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আরসা সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম, হানিফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।