
প্রেমের কথা স্বীকার করে বিয়ে নিয়ে যা বললেন জাহ্নবী কাপুর

ঢাকার মঞ্চে ব্যতিক্রমী পরিবেশনা নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’। ফাইল ছবি
ঢাকার একঝাঁক নৃত্যশিল্পীর পরিবেশনায় মঞ্চস্থ হলো বহুল আলোচিত নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’র ১৬তম প্রদর্শনী। প্রায় শত বছর আগের এই গল্পটি উর্দু ভাষায় লিখেছিলেন রাহাত আরা বেগম। সুফি দর্শন ও প্রেমের আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে নির্মিত এই নৃত্যনাট্যের পরিচালনায় ছিলেন সাব্বির আহমেদ খান।
রাজপ্রাসাদে শাহজাদা শমসেরের সঙ্গে বেড়ে ওঠা দিলনাওয়াজের অপূর্ণ প্রেমের গল্পই নৃত্যনাট্য ‘দিলনাওয়াজ’। লেখিকা রাহাত আরা বেগমের উর্দু ভাষায় লেখা এই গল্পে উঠে এসেছে সুফি দর্শনে বর্ণিত ভালোবাসার সাতটি স্তর। প্রেম, আত্মিক উপলব্ধি আর আধ্যাত্মিকতার মিশেলে তৈরি মঞ্চস্থ এই নৃত্যনাট্য দর্শকদের নিয়ে যায় এক ভিন্ন জগতে।
সাধনার প্রযোজনায় ১৬তম প্রদর্শনীতে মঞ্চে উঠে আসে গল্পের সেই আবেগ আর দর্শন। প্রতিবারের মতো এবারও নৃত্যশিল্পীদের পরিবেশনায় মুগ্ধ দর্শক। উপভোগ করতে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য ব্যক্তিরাও।
প্রায় শত বছর আগের এই গল্প সময়ের সীমানা পেরিয়ে জায়গা করে নিয়েছে বিভিন্ন দেশে। নৃত্যনাট্যটির আন্তর্জাতিক প্রশংসা, পরিবেশনার বৈশিষ্ট্য আর দর্শকের ভালো লাগার কথা জানালেন পরিচালক সাব্বির আহমেদ খান ও নৃত্যশিল্পী মুবাশশীরা কামাল ইরা।
প্রেমের গল্পের সঙ্গে সুফিবাদ, আধ্যাত্মিক দর্শন আর বিভিন্ন ভাষার সংমিশ্রণ- সব মিলিয়ে ঢাকার মঞ্চে ‘দিলনাওয়াজ’ যেন এক ব্যতিক্রমী পরিবেশনা।