
সাবেক স্ত্রীরা ছেড়ে গেলেও অর্পিতা রয়ে গেছে: প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯:১২

আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন। ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে এবার দেখা যাবে বড় পর্দায় নতুন এক রোমান্টিক গল্পে। নির্মাতা আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপলক’-এ জুটি বাঁধছেন তারা।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব। সেখানে তিনি জানান, ‘অপলক’ তার ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এই সিনেমার সঙ্গে জড়িয়ে রয়েছে পুরো টিমের অনেক স্বপ্ন ও ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হয়েছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে নির্মাতা লিখেছেন, তারা একটি সৎ, সরল ও হৃদয় ছুঁয়ে যাওয়া রোমান্টিক চলচ্চিত্র নির্মাণ করতে চান। যে গল্পে দর্শক ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন।
আদনান আল রাজীবের ভাষায়, যে মায়া নিয়ে তারা সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন, সেই মায়া দর্শকের মনেও পৌঁছে যাবে বলে তার প্রত্যাশা। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, বিজ্ঞাপন ও নাটক নির্মাণে নিজের স্বতন্ত্র নির্মাণশৈলীর জন্য পরিচিত আদনান আল রাজীব। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। অন্যদিকে, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। ‘অপলক’ নিয়ে তাই শুরুতেই তৈরি হয়েছে দর্শকের আগ্রহ ও কৌতূহল।