
শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৮

একসঙ্গে আসছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত
এক সিনেমার অপেক্ষা শেষ হওয়ার আগেই নতুন আরেক সিনেমায় একসঙ্গে আসছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি ও সিয়াম আহমেদ।
রায়হান রাফির ‘আন্ধার’-এর পর এবার পরিচালক শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলো’তে দেখা যাবে এই তিন তারকাকে।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে শুরু হয়েছে নির্মাণের প্রস্তুতি। জানা গেছে, ছবিতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষীর সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ।
আগামী ১০ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড ও চরকি যৌথভাবে ছবিটি নির্মাণ করছে।
নির্মাতা ও প্রযোজনাসংশ্লিষ্ট ব্যক্তিরা ইতোমধ্যে শুটিংয়ের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আবার দেখা হলো’।
এদিকে রায়হান রাফির পরিচালনায় চঞ্চল, তুষী ও সিয়াম অভিনীত ‘আন্ধার’ সিনেমাটিও রয়েছে আলোচনায়। আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।
ফলে পরপর দুটি সিনেমায় একই তিন তারকাকে দেখার সুযোগ পাবেন দর্শক। ভিন্ন দুই নির্মাতার গল্পে চঞ্চল-তুষী-সিয়ামের রসায়ন পর্দায় কতটা জমে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষা।