
চলছে ‘সংহতির জন্য কনসার্ট’, হাজারো সংগীতপ্রেমীর ভিড়
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬

জনগণ ও মাটির কাছাকাছি থেকে চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ছবি বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক আধিপত্য থেকে মুক্তি এবং জনগণ ও মাটির কাছাকাছি থেকে চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
‘৭ নভেম্বরের চেতনা ও আমাদের স্বাধীন সার্বভৌম চলচ্চিত্র আন্দোলন’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম চলচ্চিত্র আন্দোলন’-এর আহ্বায়ক, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ুয়া মনোজিৎ ধীমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইমন তারিক।
আলোচকরা বলেন, ৭ নভেম্বরের চেতনা মূলত কারো অঙ্গুলিহেলনে নয়, বরং নিজস্ব শর্তে ও সার্বভৌম মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমাদের জাতীয় চলচ্চিত্র শিল্প যখন বৈশ্বিক দরবারে নিজস্ব পরিচয় তুলে ধরতে লড়াই করছে, তখন সেন্সরশিপের কড়াকড়ি, প্রাতিষ্ঠানিক একচেটিয়াপনা এবং সাংস্কৃতিক পরাধীনতার বিরুদ্ধে আপসহীন অবস্থান নেয়া জরুরি।
রাজনৈতিক মতপার্থক্য ভুলে একটি স্বাধীন ও সার্বভৌম চলচ্চিত্র আন্দোলন গড়ে তুলতে পূর্ণ সৃজনশীল স্বাধীনতা, রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক আধিপত্য থেকে মুক্তি এবং জনগণের মাটির কাছাকাছি থাকার অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানান আলোচকরা।